অপো রেনো ৪ এখন বাজারে

১৩ আগষ্ট, ২০২০ ১৫:৪৭  
ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেনো ৪ বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে অপো। আজ থেকে স্মার্টফোনটি দেশের সকল অপো আউটলেট, শপিং মল এবং ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। এর আগে ৮ আগস্ট একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ফোনটি দেশের বাজারে উন্মোচন করা হয়। ক্যামেরায় রেনো ৪-এর উদ্ভাবনী সব ফিচারে পোর্ট্রেট শুটিং এবং ভিডিওগ্রাফিতে মিলবে অনন্য এক অভিজ্ঞতা। এ ফোনের পেছনের ক্যামেরায় ৩+১ চার শট ম্যাট্রিক্স পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক অভূতপূর্ব উদ্ভাবন। এতে আছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মনো ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা চমৎকার সেলফি ধারণ করে। উন্নত ব্যাটারি ব্যাকআপ ছাড়া স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পূর্ণতা পায় না। এ জন্য রেনো ৪-এ আছে ৩০ ওয়াটের সুপারফাস্ট ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি যা দিয়ে মাত্র ২০ মিনিটের মধ্যে এর ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ এবং ৮ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজে কাজ বা গেমিংয়ে মিলবে অসাধারণ পারফরমেন্স। রেনো ৪ স্পেস ব্ল্যাক ও গ্যালাকটিক ব্লু- এ দুটি চোখ ধাঁধানো রঙে বাজারে পাওয়া যাবে ৩৪,৯৯০ টাকায়।